অভিনেত্রী সাদিয়া আয়মান এবার চেনা ছকের বাইরে গিয়ে ছড়িয়ে দিলেন খানিক উষ্ণতা। নতুন লুকে ফ্রেমবন্দি হওয়া এই সাদিয়া যেন খানিকটা অচেনা। সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ গ্ল্যামারাস ছবি ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী।
ছবিতে তাকে একটি অফ-শোল্ডার সাদা টপস এবং কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে বেশ স্টাইলিশ মেজাজে দেখা গেছে। এ ছাড়াও তার হাতে মানানসই ব্যাগ এবং খোলা চুলের এই আত্মবিশ্বাসী লুক মুহূর্তেই সাড়া ফেলেছে ফ্যাশনপ্রেমীদের মাঝে।
নিজের এই নতুন রূপের সঙ্গে মিল রেখে ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’, অর্থাৎ, ‘জীবনটা রানওয়ে আর ছড়িয়ে দিচ্ছি রূপের দ্যুতি।’
ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের নানা প্রশংসামূলক মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। নেটিজেন ও অনুরাগী থেকে শুরু করে অনেকেই তার এই গ্ল্যামারাস ও নান্দনিক অবতারের ভূয়সী প্রশংসা করছেন।
