মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক,
তিনি বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সরবরাহ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৬১টি মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ৩৬.৬ মেট্রিক টন চালের এই অনুদান দেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, বিএনপির সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ও সাবেক বিএনপি নেতা আলাউদ্দিন মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
The post ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬১টি পূজা মন্ডবে ৩৬.৬ মেট্রিক টন চালের ডিও বিতরণ appeared first on সকালের খবর ২৪.
