জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধিতে নতুন উদ্যোগ
বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
১৮ অক্টোবর ২০২৬, রোববার নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি, জ্ঞানচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠন, শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ এবং বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। পাঠাগারটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও সৃজনশীল চিন্তাচর্চার কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
