
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বুধবার বারাসত চাঁপাডালি মোড়ে মৎস্য আড়তের দখল ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি হয়। বেলচা, লাঠি ও মাছের ক্যারেট নিয়ে চলা এই মারামারিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের জেরে আড়তের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই মূলত দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বর্তমানে বারাসাত থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
