ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বৈশালী জেলার রাঘোপুর থানার অন্তর্গত রামপুর শ্যামচন্দ পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই একটি ভোজের অনুষ্ঠানে যাচ্ছিলেন। খবর এনডিটিভি। দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।... বিস্তারিত
