ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং উত্তরা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর পূর্বাচল সাব-পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়টির শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে আইন কর্মকর্তা (প্রেষণে) জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউল হকসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত আইনি কার্যক্রম এবং নাগরিক সেবা প্রদান আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল হবে।
টিটি/জেএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
