মোঃ কামরুজ্জামান হেলাল স্টাফ রিপোর্টার।
‘‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ অক অক্টোবর মঙ্গলবার (২০২৬)
সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী আশরাফুল করিম, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে আমরা হয়তো পুরোপুরি থামাতে পারব না, তবে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে কাঠামোগত প্রস্তুতির পাশাপাশি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই সচেতনতার চর্চা শুরু করতে হবে। পটুয়াখালী উপকূলীয় জেলা হওয়ায় এখানে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” এ সভায় স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এস,এম, দেলোয়ার হোসাইন।এছাড়াও এসময় শিক্ষক ইয়া হাদিয়া সোনামণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান,
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবুল বাসার, পটুয়াখালী রেডক্রিসেন্টের সহকারী পরিচালক ফারুক হোসেন এবং এসডিএ’র নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উক্ত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং পটুয়াখালী জেলা ত্রান ও পূর্ণ বাসন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারী উপস্থিত ছিলেন।
The post আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী appeared first on সকালের খবর ২৪.
