ভারতমাতার পায়ের নীচে আরশোলা। ছবি: Ei Samay
Published on
:
2 min read
এই মুহূর্তে গোটা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘আরশোলা’। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া পার করে এ বার পুজো মণ্ডপেও ককরোচের উপস্থিতি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর গ্রিনপার্ক অধিবাসীবৃন্দর পুজো মণ্ডপে দেখা গেল ককরোচ বধের দৃশ্য। এ বার তাদের পুজোর ( Durga Puja 2026) ভাবনাই হলো ‘মায়ের আগমন, আরশোলার দমন’। মণ্ডপে ভারতমায়ের পদতলে বিশালাকৃতির আরশোলা। এই থিম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এই প্যান্ডেল দেখার জন্য ষষ্ঠী থেকেই মানুষের ভিড়।
ককরোচ জনতা পার্টি বা CJP-এর দৌলতে এই মুহূর্তে সারা দেশে আলোচনা হচ্ছে আরশোলা নিয়ে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা— সর্বত্রই আরশোলা নিয়ে আলোচনা। ফেসবুক, এক্স-এ পোস্ট জুড়ে আরশোলা। এই আবহে পুজো মণ্ডপেও আরশোলা।
এক নজরে
নরেন্দ্রপুরের গ্রিনপার্ক অধিবাসীবৃন্দের এ বারের ভাবনা ‘মায়ের আগমন, আরশোলার দমন’।
ভারতমায়ের পদতলে রাখা হয়েছে বিশালাকৃতির আরশোলার প্রতিরূপ।
ককরোচ জনতা পার্টি (CJP)-কে ঘিরে দেশজুড়ে আরশোলা নিয়ে আলোচনার আবহ।
বাংলায় ও ভারতে আরশোলার উৎপাত কমানোর ভাবনা থেকেই এই থিম বলে জানিয়েছেন উদ্যোক্তা হিল্লোল সাহা।
অভিনব থিম দেখতে পুজো মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে ষষ্ঠী থেকেই।
মণ্ডপে রয়েছে একচালা প্রতিমাও। ছবি: Ei Samay
উদ্যোক্তা হিল্লোল সাহা বলেন, ‘সারা ভারতবর্ষে এখন আরশোলার উৎপাত বেড়েছে। আমরা চাই ভারতে এবং বাংলায় যাতে আরশোলার উৎপাত কমে। অনেক বছর পরে একটা পরিবর্তন হয়েছে। আমরা চাই মা দুর্গা এসে আরশোলাদের দমন করুন। যাতে আমাদের বাংলায় আরশোলার উৎপাত না বাড়ে। তাই এই থিম।’
FAQs
১. কোন পুজোর থিম নিয়ে চর্চা?
রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর গ্রিনপার্ক অধিবাসীবৃন্দের পুজোর থিম ‘মায়ের আগমন, আরশোলার দমন’।
২. পুজোর মণ্ডপে কী বিশেষ আকর্ষণ রয়েছে?
মণ্ডপে ভারতমায়ের পদতলে বিশালাকৃতির আরশোলার প্রতিরূপ রাখা হয়েছে।
৩. উদ্যোক্তারা কী বলছেন?
উদ্যোক্তা হিল্লোল সাহা জানিয়েছেন, বাংলায় ও ভারতে আরশোলার উৎপাত কমানোর ভাবনা থেকেই এই থিম তৈরি করা হয়েছে।