পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
ভূমিকম্পটির মাত্রা নিয়ে দুই সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর স্থানীয় পরিস্থিতি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
The post ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান appeared first on ভোরের চেতনা.
