'বিগ বস বাংলা'য় আতঙ্ক! প্রতিযোগীদের এবার কোন ভয়ঙ্কর সত্যির মুখোমুখি দাঁড় করালেন 'বিগ বস'? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই শো-এর ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, ভরত কল ও জীতু কামালকে গোপনে কনফেশন রুমে ডাকলেন 'বিগ বস'। সেখানে তাঁদের এমন এক সত্যি জানালেন যা মেনে নিতে তাঁদেরও কষ্ট হচ্ছিল।
শুধু তাই-ই নয়, বাড়ির বাকি সদস্যরা যখন এই কথা জানতে পারেন তখন সবার চোখেই জল আসে। দেখা যায়, দুর্নিবার জীতুকে জড়িয়ে ধরে কাঁদছেন। হঠাৎ কী এমন হল 'বিগ বস'-এর ঘরে? সবাই কেন এত ভেঙে পড়লেন? সপ্তাহের শুরুতেই কোন খারাপ খবর এল? এই ক্লিপিং ছড়াতেই এরকম নানা প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
https://www.instagram.com/reel/DeXTslIEekz
দুর্গাপুজোর আগেই বাড়ি ফিরলেন অনুষ্কা ঘোষ। এদিন বাদ পড়েই অনুষ্কা জানালেন খুবই দুর্ভাগ্যজনক যে তিনি বাদ পড়লেন। আর তিনি আসার আগেই অর্ধেক গেম খেলা হয়ে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি বাদ পড়ে গেলেন। তবে তিনি ১০০ নয়, ১১০ শতাংশ দিয়েছেন। সকলের মধ্যে তিনিই সকলের নজর কেড়েছেন, এটাই তাঁর প্রাপ্য।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অনুষ্কা একাধিক রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছেন, অনেক অভিজ্ঞতা তাঁর। বিগ বস বাংলায় এসেও তিনি প্রথম দিন থেকেই নানা প্ল্যানিং, প্লটিং করেছেন, চক্রান্ত করেছেন। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না। অল্প ক'দিনেই বাড়ি থেকে বাদ পড়লেন তিনি। যদিও তিনি এদিন বাদ পড়েই হাউজমেটদের দোষারোপ করেন। দাবি করেন কেউ তাঁকে দলে নেননি, তাঁর বিরুদ্ধে খেলেছেন। যদিও সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন তিনি দর্শকদের বিচারে বাদ পড়েছেন।
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
