The Sangbad · সাধারণ
রম্যগদ্য: “আঁই কি কইচ্চি যে...?”
২৩/১০/২০২৬

আঁই কি কইচ্চি যে, অর্থাৎ সাধূ ভাষায় বলিতে গেলে বলিতে হয় আমি কী করিয়াছি যে...?হ, আন্নে কী করচেন হেইডা আন্নে বুঝেন ন’? হ’ বুইড়া খুকার পোলা, কচি খুকা, আঁই কি কইচ্চি যে? পুরা জাতির ইজ্জত মারি অহন বলচেন, আঁই কি কইচ্চি যে, লজ্জা শরম নাই মিয়া...ছুট্টু বেলায়, লজ্জা-শরম, হায়া- বেহায়া, সকলের মুন্ডু কেটে তা, বঙ্গপোসাগরে মা দূর্গার সাথে বিসর্জন দিয়েছি। তাই খামাখা লজ্জা শরম নাই মিয়া...কথাটি বলিয়া অযথা সময় নষ্ট করিয়া কি লাভ! এখন বর্তমানের কথা চিন্তা করেন। জাতির বারটা যা বাজার, তাতো আপনারা ফায়ার ব্রিগেডের ঘন্টার ন্যায় ঢং ঢং করিয়া বিগত প্রায় চুয়ান্ন বছরে বাজাইয়াছেন। এখন জাতি কি করবে সেই চিন্তা করবেন নাকি আজীবন, সরি, আমরণ ড্রইং রুমে, হা-হুতাশ করেই সময় কাটাবেন?হেঁ হেঁ যেই যায় লংকায় সেই হয় রাবণ। আমার দ্যেশের সুনার পোলারা যখনই দায়িত্ব পাইছে তখনই মাইনে লগে লগে, মাল কামানোর জন্য এ্যতোই ব্যাস্ত যে, নিজের আর পরিবারের কথা ভাবি, ফুলি ফাঁপি, চাকরের চারশ’ কোটি টাকা, জাতির কপালে তপ্তবালির টিকা পরাই দিছেন! আবার আপনারাই স্ত্রীর ছুটো ভাই, আপনেরা কন, “আপনারে লয়ে বিব্রত রহিতে / আসেনি কেহ অবনী পরে / সকলে আমরা সকলের তরে / প্রত্যেকে আমরা পরের তরে।” এইনি আপনেগো সকলে আমরা সকলের তরে/ প্রত্যেকে আমরা পরের তরে।” বাঙালী হোই বাঙ্গালিরে হিডি মারি হ্যালার! মায়ে মারে পোলারে, পোলায় মারে বাপেরে, কব্বর থুন লাশ তুলি পুড়ি হ্যেলার, এ্যান্নে আঁই হারিন’ পরীক্ষায় মাল্লেকাই ফেইল করচে, আবার হুনি শ্যাপারে হিডি মারি হ্যেলার, অখন বলেন আমি কি করবো যে?শোন এতো আর আজকের কথা নয়, এ তো সেই পনেরশ’ শতাব্দীর বৃটিশ আমলের কথা, “এ-দেশ আমার / এ-দেশ তোমার / করলো কারা রচনা / ভায়ে ভায়ে বিবাদ / কেনগেল না...” ভায়ে ভায়ে বিবাদ সেই বৃটিশ আমলের অভিশাপ আমরা আজও বয়ে ব্যেড়াচ্ছি!আরে মিয়া ভাই আপনে বৃটিশ আমলের পাপ লোই ঘুরেন আঁর কিচুই বলার নাই। দুনিয়ার সকল দেশে পাবলিকে মদ পান করের, এমোন কি আন্নের ঈলন মাস্ক, যেই ব্যাটা উড়ন্ত গাড়ি বানই দুনিয়া কাঁপার, হেই, ইলন মাস্কও মদ খায়। কিন্তু আন্নের দেশে মদ খাওন হারাম, তাই আমি গেলাম একটু মদখোর হারামী গুলারে শায়েস্তা করতে। আর আপনেরা মদখোর হারামী গুলারে শায়েস্তা না করি আমারেই শায়েস্তা করলেন!! আমার বাপে আপনের দলের লাই মুরগীর রক্তমাখি রক্তাত পুষ্টার ছাড়ছে, আর সেই আমারেই বিলাতি মেম সাহেবের কথা হুনি, পাবলিকের সামনে বেইজ্জতি করলেন?আরে সোনা, এ’নিয়ে এ্যাতো মন খারাপ করিস না। মনে রাখবি এই যে চাঁদাবাজী, টেন্ডারবাজী, জামিন বাণিজ্য, মেডিকেলের চল্লিশ পার্সেন্ট কমিশন, আজ মন্ত্রী, কাল প্রতিমন্ত্রী, পরশু আম পাবলিক, এই সকলের মাঝেই তোমাদের মঙ্গল নিহিত রহিয়াছে।হ, মঙ্গল নিহিত রহিয়াছে, মুখ খারাপ করায়েন না মিয়া, সারা দেশের পাবলিকে অহন আমারে লোই টিটকারি মারের। আমারে কয়, চল্লিশ দিন তালামারি পাবলিকের ভাইগ্য মারছিলেন, অহন বিলাইতি মেমেরা, হেঁ হেঁ আপনের দক্ষিণ দুয়ারে তালামারি আপনের বাপ-দাদার, নানা দাদার না, বাপ-চাচার ভাইগ্য হিডি মারি হালার। এই দুঃখ আমি কারে কমু কন?আচ্ছা ভালো কথা তোরা সব, মানে যারা বিলাতি মেমে সাহেবের, চাপে পড়ে ত্রাহি মধুসূদন, ত্রাহি মধুসূদন, ত্রাহি কৃষ্ণ, ত্রাহি কৃষ্ণ, করছিস তারা আবার সবাই মিলে নতুন কোনো পার্টি খোলার কথা ভাছিস? নাকি অন্য কিছু বীর মুক্তিযোদ্ধাদের মতো নিজের আখের গোছাবার জন্য বিরোধী দলে যোগ দিবি?আরে না, আন্নে আঁরে ভুল বুইঝেন না। ব্যেবাগ বীর মুক্তিযোদ্ধারা অহন সিনিয়র সিটিজেন। যারা দুই বছর বয়েসে যুদ্ধে গেছিলো তাগো বয়সও পঞ্চাশ পার। এইসব বুইড়া, কিডনি ফেইল ডাইলাইিসিস রুগী দিয়া আর যাই হোক, পলিটিক্যাল পার্টি চইলত’ন। মিছিলে দশ কদম হাঁটলেই হ্যাতাগো জিবলা বাইর হই যায়। অহন লাগবো জেন-জি, নিউ জেনারেশন।বুঝলাম তোরা জেন-জী, নিউ জেনারেশন, কিন্তু যেই জন্য, তোদের ভাষায় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, বাস্তবে তার তো কোনো পরিবর্তন দেখছিনা!হুনেন, আমাগোরেরও একটা প্ল্যান আছে, এই সমাজ বদলাবার জইন্নে আঁরা বাছি বাছি পোলা লোই সুইসাইড স্কোয়াড বানাই ব্যেবাগ মদখোর হারামী গো, মারি-হিডি দ্যেশের তন খ্যেদামু, লগে লগে বিলাইতে মেমেরে আলকাতরা মাখি নিগরু বানাই লন্ডনে পাঠামু। তাহলে দেশের উন্নয়ন, তৌবা তৌবা, উন্নয়ন না, উন্নয়ন না, দেশের ভালো করার জন্য তোরাও নিজেরা নিজেরা, মানে বাঙালী হয়ে বাঙালীকে হিডি মারবি!!হ্যেইডাতো আমাগো মানে জেন-জী’র, দোষনা। আপনেই তো বলেচেন, “এ-দেশ আমার / এ-দেশ তোমার / করলো কারা রচনা / ভায়ে ভায়ে বিবাদ কেন / গেল না...” ভায়ে ভায়ে বিবাদ সেই বৃটিশ আমলের অভিশাপ আমরা আজও বয়ে ব্যেড়াচ্ছি!!তাহলে তোরা জেন-জী, নিউ জেনারেশন, তোদের হাতেও বাঙালী হোয়ে বাঙ্গালি মার খাবে, মা মারছে ছেলেকে, ছেলে মারছে বাবাকে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা, চাঁদাবাজী, টেন্ডারবাজী, জামিন বাণিজ্য, মেডিকেলের চল্লিশ পার্সেন্ট কমিশন, আজ মন্ত্রী, কাল প্রতিমন্ত্রী, পরশু আম পাবলিক, এই অবস্থার শেষ হবে না!জ্বী না, কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত এই সিসটেম চলবো। আর শুনেন, অহন ভায়ে ভায়ের, সাথে বিলাইতি মেম আর দেশী বেগমও যুক্ত হোইবো। ছিঃ ছিঃ ছিঃ লজ্জা লজ্জা, শরম শরম...[লেখক: চলচ্চিত্রকার]
মূল প্রতিবেদনে যান ↗