রাজনৈতিক দল যাতে কোনো ধরনের অস্বস্তিতে না পড়ে, সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছিলেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই সঙ্গে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন স্পষ্ট করেন যে, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বরং বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে তিনি জনগণের জন্য কাজ করতে চান। তিনি জানান, মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন, পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশজুড়ে ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে তিনি বিভিন্ন জেলা সফর করবেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে অস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে তার পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে তিনি দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
The post দলকে বিব্রত না করতে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন appeared first on Daily Sangbad Chorcha.
