সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং সাইবার অপরাধের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করা জরুরি। এসব অপরাধ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সভা appeared first on ভোরের চেতনা.
