The Sangbad · সাধারণ
প্রতিমা বিসর্জনের সুযোগে হিন্দুবাড়িতে চুরি-লুট
২৩/১০/২০২৬

বাগেরহাট জেলা শহরতলির গোবরদিয়া এলাকায় এক হিন্দুবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন দেখতে বাইরে গিয়েছিলেন।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী ননী সাহা বাদী হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঘর তালাবদ্ধ করে পরিবারের সব সদস্যকে নিয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখতে যান ননী সাহা। পরে রাত সাড়ে আটটার দিকে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে ঘরের প্রতিটি কক্ষ ও মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দুর্বৃত্তরা ঘর থেকে স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, ল্যাপটপ এবং নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।স্থানীয় অধিবাসীদের অভিযোগ, শহরতলির গোবরদিয়া এলাকার ওই সড়ক এবং ননী সাহার বাড়ির আশপাশে প্রায়ই কতিপয় দুষ্কৃতকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা থাকে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা সার্বক্ষণিকভাবে ওই বাড়ির ওপর নজর রাখছিল। বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তারা সুযোগ বুঝে স্বর্ণালংকার, ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে মত স্থানীয়দের।এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, ‘সংবাদ পেয়ে খবর পাওয়ার পরপরই ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗