নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত (বর্তমানে ১৪) ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জামায়াত ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোক জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তা'য়ালার কাছে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
জেএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
