The Sangbad · সাধারণ
অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি থেকে
১৮/১০/২০২৬

আগামী ৭ জানুয়ারি ২০২৭ বৃহস্পতিবার থেকে
শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ শনিবার পর্যন্ত। ১৮ অক্টোবর
সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।গত ১৩ই অক্টোবর ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সাথে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ই জানুয়ারি ২০২৭ তারিখ বৃহস্পতিবার থেকে ৬ই ফেব্রুয়ারি ২০২৭ তারিখ শনিবার পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭-এর সময় নির্ধারিত হয়।
মূল প্রতিবেদনে যান ↗