কালবেলা · সাধারণ
দৌলতদিয়ায় মাদকসহ আটক ৬
২০/১০/২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী। এর আগে সোমবার বিকেলে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. মুনতাসির হাসান খান। এ সময় রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোলের মৃত আকবার মোল্লার ছেলে মো. আজিবার মোল্লা (৩৫), বিনোদপুরের মৃত মহিরুদ্দিন শেখের ছেলে মো. রতন (৩৮), মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া আব্দুস সামাদের ছেলে মো. ওয়াসিম মিয়া (৩৫), রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোলের নুরালী শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরির মৃত আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল মজিদ (৪২) এবং রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুরের আলতাফ প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২)।
অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পরিদর্শক মো. রাসেল আলী বলেন, দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗