সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক যুবতী। বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের (১৯) বাড়ির সামনে অনশন করছেন ওই যুবতী। তিনি জানান, আসিফ সম্পর্কে তার খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে তার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। আসিফের বাবা আবু হাশেম বলেন, বিষয়টি জানতে পেরে রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। তার দাবি, আসিফের সঙ্গে তার বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন। সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।