ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ২৬৩ জন, তেজগাঁও বিভাগে ১৯৬, ওয়ারী বিভাগে ৯২, মতিঝিল বিভাগে ৪৯, গুলশান বিভাগে ৪২, লালবাগ বিভাগে ৪০, উত্তরা বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ২৬৩ জন, তেজগাঁও বিভাগে ১৯৬, ওয়ারী বিভাগে ৯২, মতিঝিল বিভাগে ৪৯, গুলশান বিভাগে ৪২, লালবাগ বিভাগে ৪০, উত্তরা বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, একটি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশী সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মুঠোফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।