আয়োজন নিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, ‘একজন শিল্পীর শিল্পীজীবনের কথা যেমন দর্শক জানতে চান, তেমনি ব্যক্তিজীবনের কথাও জানতে চান।
অভিনয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করছেন শরাফ আহমেদ জীবন। দীর্ঘ সময় অভিনয়ের মধ্য দিয়ে তিনি নির্মাণে হাত পাকিয়েছেন। সেসব বিষয়ে কিছু কথা এবার হয়তো প্রকাশ করবেন জীবন। তিনি হাজির হচ্ছেন ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’ অনুষ্ঠানে।
জিটিভির নিয়মিত আয়োজন শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ। উপস্থাপনায় কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। সে ধারাবাহিকতায় ৭৬তম পর্বে অতিথি হয়ে এসেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।
আয়োজন নিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, ‘একজন শিল্পীর শিল্পীজীবনের কথা যেমন দর্শক জানতে চান, তেমনি ব্যক্তিজীবনের কথাও জানতে চান। তবে ব্যক্তিজীবনের কথা সবসময় বলা হয়ে ওঠে না। তাই দর্শকেরও সেভাবে জানা হয় না। অনুষ্ঠানটি মূলত ব্যক্তিজীবনের কথা বলার অনুষ্ঠান। যারা দেখবেন, বিশ্বাস করি তাদের ভালো লাগবে।’
