বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বেঙ্গালুরুতে গতকাল রাতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিন আবুধারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। এ সিরিজ দুটি শেষে চলতি মাসের শেষে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ক্যারিবীয় ক্রিকেট দল।
বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট লড়াইয়ের আগে ঢাকার বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সফর শেষে আগামী ১০ নভেম্বর দেশে ফিরে যাবে ক্যারিবীয় ক্রিকেট দল।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ২২টি টেস্ট খেলেছে। এর মধ্যে বাংলাদেশ ৫টি ও ক্যারিবীয়রা ১৫টিতে জয় পেয়েছে।
টাইগারদের জন্য এখন ব্যস্ত সূচি। আরব আমিরাত থেকে দেশে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর তারা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের সঙ্গে তারা খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।