ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দশেরার শুভ দিনে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।
সামাজিক মাধ্যমে দুই মেয়েকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা ও রণবীর। ছবিতে পরিবারের চারজনকেই দেখা যায় সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে। তাঁদের পোশাক তৈরি করেছে ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবা। ছবিতে বড় মেয়ে দুয়াকে দেখা যায় ছোট বোনের পাশে।
ছবির ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’ তারকা দম্পতির এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেকেই।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। সেদিন সামাজিক মাধ্যমে ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে তাঁরা সুখবরটি জানিয়েছিলেন। ছবিতে লেখা ছিল, ‘আমাদের ঘরে নতুন কন্যাসন্তানকে স্বাগত। ১৯.৯.২০২৬। দুয়া, দীপিকা, রণবীর।’ ক্যাপশনে ছিল শুধু নজর না লাগার ইমোজি।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
Comments are closed.
