আজকাল ওয়েবডেস্ক: পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকের বিধান নগর পূর্ব থানার অন্তর্গত এলাকায় পুজো রয়েছে ৩১ টি। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ৩১ টি পুজোর মধ্যে সাতটি পুজো এবার টাকা নেয়নি। ২৪টি পুজো কমিটিকে টাকা তুলে দিল রাজ্য সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ও বিধান নগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায় ও বিধান নগরের ডেপুটি পুলিশ কমিশনার।
পুজো কমিটি গুলোকে চেক প্রদান করার আগে সাংসদ শমীক ভট্টাচাৰ্য বলেন, 'পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ১ লক্ষ টাকার অনুদান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন যাদের প্রয়োজন তারাই নিন।' একইসঙ্গে জানান, পশ্চিমবঙ্গে দুর্গা পুজো ১০০০-এর বেশি বেড়েছে।
পদ্মাপারের দুর্গাপুজো প্রসঙ্গে এদিন বলেন, 'ওপারের(বাংলাদেশ)আমাদের ভাই বোনেরা দুর্গাপুজো ঠিকভাবে করতে পারছে না। আমরা ধর্মান্ধতার কাছে আত্মসমর্পন করেছিলাম। তাই এইপারে চলে আসতে হয়েছিল। পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেবেন ওপারে আমাদের বাড়ি ছিল। শাখা সিঁদুর বাঁচাতে, দুর্গা পূজো রক্ষা করতে এপারে চলে আসতে হয়েছিল।' সঙ্গেই তিনি বলেন, 'একদিকে দূর্গা পূজো হবে, ওইপারে পূজো গুড়িয়ে দেওয়া হবে, এটা হতে পারে না। শ্যামাপ্রসাদ মুখার্জি , মেঘনাথ সাহার দান এই পশ্চিমবঙ্গ । ১৯৪৭ সালের ২০ জুন কংগ্রেসের সব বিধায়কের দান।
এদিন দীপু দাস প্রসঙ্গে বলেন রাজ্য সভাপতি। বলেন, 'পুলিশ আক্রান্ত হয়েছিল। বিভাজনের রাজনীতি থেকে উঠতে হবে।'
https://www.youtube.com/watch?v=jNGYSN4KXPc
