সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ওই মার্কেটে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী বলেন, সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে।
পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
