প্রতীক্ষার অবসান। মহাসপ্তমীর সকালে জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৬’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ৫ পুজোর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার বিজয়ী পুজো কমিটিগুলিতে। মহাষষ্ঠীর সকালেই জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৬’-এর সেরা ১২ পুজোর তালিকা ঘোষণা হয়ে গিয়েছিল। সেই ১২টি পুজোর মধ্যে থেকেই ষষ্ঠীর রাতে একঝাঁক সেলিব্রিটি বিচারকের চোখে উঠে এল সেরা পাঁচ এবং সেরা প্রতিমা ও সেরা আইডিয়ার পুজো।
তৃতীয়া থেকেই সেরা পুজোর লড়াই। প্রায় সাড়ে তিনশোরও বেশি পুজোমণ্ডপ ঘুরে শেষপর্যন্ত বিচারকরা বেছে নিলেন শহরের সেরা ৫ পুজোকে। উত্তর থেকে দক্ষিণ। টক্কর সমানে সমানে। কল্পনা ও সৃজনে, থিম-ভাবনা ও রূপায়ণে উৎকর্ষের ছোঁয়া পরতে পরতে। সেই সঙ্গে পুরোদস্তুর বজায় উৎসবের সামগ্রিক আবহও। ভাবনা ও সৃজনের মুনশিয়ানাতেই শেষমেশ বাজিমাত।
জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৬’-এর সেরা পাঁচ:
নাকতলা উদয়ন সংঘ
৪০ তম বর্ষে নাকতলা উদয়ন সংঘের থিম ‘কালধ্বনি’। শিল্পী অনির্বাণ।
দমদম পার্ক ভারত চক্র
এবারের থিম ‘বঙ্গের রথ কথা’। শিল্পী মানস দাসের হাতের ছোঁয়া সেজে উঠেছে মণ্ডপ।

তেলিপুকুর যুব সংঘ
শিল্পী ভবতোষ সুতারের হাতের ছোঁয়ায় সেজেছে মণ্ডপ। এবারের থিম ‘এক পুকুর ভালোবাসা’।

দমদম পার্ক তরুণ সংঘ
৩৯ তম বর্ষে এবারের থিম ‘বেনিয়া কথা’। শিল্পী অনির্বাণ দাসের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপ।

চালতাবাগান লোহাপট্টি
এবার এই ক্লাবের পুজোর থিম ‘নিশান’। শিল্পী অদিতি চক্রবর্তী।

সেরা প্রতিমা
বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন
৭৭ তম বর্ষে এবার এই ক্লাবের থিম ‘ছুটি’। শিল্পী সনাতন দিন্দা। শৈশবের নস্টালজিয়াতে কেন্দ্র করে সেজে উঠেছে মণ্ডপ।

সেরা আইডিয়ার পুজো
বেহালা ক্লাব
চলতি বছর এই ক্লাবের থিম ‘তেল’। হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত ‘তৈল’ প্রবন্ধের ভাবনার ওপর ভিত্তি করে বিশ্ব রাজনীতি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত মানুষের জীবনে তেলের প্রভাব ও গুরুত্ব এই মণ্ডপে তুলে ধরা হয়েছে।

