পাবনায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিকিৎসা-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, চিকিৎসা-বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই
