দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির। আজ রোববার নয়া দিগন্ত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানান তারা।
শুভেচ্ছা জানাতে আসেন দলটির চেয়ারম্যন মো: শামসুদ্দিন পারভেজ, মহাসচিব মোহাম্মদ আবু হানিফ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মো: ইসরাফিল হোসেন।
শুভেচ্ছা জানাতে এসেছিলেন ১২ দলীয় জোটের অন্য নেতৃবৃন্দও। উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জোট সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব বাংলাদেশ কল্যাণ পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব, ডা: কাজী ইমরুল কায়েসসহ জোট নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মুফতি আবু সাঈদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ।
