ঢাকায় রক অ্যান রিদম সিরিজের পঞ্চম কনসার্টে এক মঞ্চে আসছে নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। ২৩ অক্টোবর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস।
ব্যান্ডগুলোর পাশাপাশি গিটারিস্ট অনি হাসান এবং এ কে রাহুলের একক পরিবেশনার কথাও জানানো হয়েছে। টিকিট বিক্রি শুরু হয়েছে এবং মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। টিকিফাইয়ের ওয়েবসাইটে সংগ্রহের ব্যবস্থা রয়েছে।
আয়োজকদের শর্ত অনুযায়ী, একটি টিকিটে একবার প্রবেশ করা যাবে। বাইরে বের হওয়ার পর একই টিকিটে পুনরায় প্রবেশের সুযোগ নেই। বড় ব্যাগ নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। আয়োজনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২২ সাল থেকে এই কনসার্ট সিরিজ আয়োজন করে আসছে তারা।
