দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে কমিশন। দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঁচ ধাপে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
