দুর্গাপুজোয় শান্তিনিকেতনে সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুলডাঙার দত্ত বাড়ির পুজোয় হাজির হন তিনি। পুজোর পরিবেশে শুধু সামিল হওয়াই নয়, নিজেই হাতে তুলে নেন ঢাকের কাঠি। আবার ভিডিও কল করে পরিচালক মহেশ ভাটকেও দেখান পুজোর পরিবেশ। পুজোর আড্ডায় উঠে আসে তাঁর ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি। সকলকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি গানও শোনান তিনি।
ফুলডাঙার দত্ত বাড়ির দুর্গাপুজো এ বার ষষ্ঠ বছরে পড়ল। সেই পুজোয় জিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজোয় যোগ দেন সংগীত পরিচালক। উৎসবের আবহে ঢাক বাজিয়ে আনন্দে সামিল হন তিনি। সেই সঙ্গে ভিডিও কলে মহেশ ভাটের সঙ্গে পুজোর মুহূর্ত ভাগ করে নেন। সংগীত পরিচালককে কাছে পেয়ে আনন্দে আত্মহারা দত্ত বাড়ির সদস্যরা।
প্রসঙ্গত, শান্তিনিকেতনে ফুলডাঙা এলাকায় জিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি আছে। তিনি জানান, “সময়ের সঙ্গে পুজোর উদ্যাপনে নানা পরিবর্তন এলেও ছোটবেলার পুজোর আবেগ এখনও মনকে নাড়া দেয়। সব মিলিয়ে উৎসবের মুহূর্তগুলি যেন বাঁধা পড়ল এক সুতোয়। আলোর রোশনাই আর প্রতিমার আবাহনের বাইরে দুর্গাপুজো আসলে স্মৃতি, সুর আর মানুষের সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগেরও উৎসব। শান্তিনিকেতনের এই পুজোয় জিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি যেন আরও একবার সেই কথাই মনে করিয়ে দিল।
