দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সাজ্জাদ হোসেনের সাথে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টার সময় দর্শনা পৌরসভার আয়োজনে পৌর হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পৌর নির্বাহি কর্মকর্তা সাজেদুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সাজ্জাদ হোসেন।
মতবিনিময় সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সম্পাদক মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সহসভাপতি চঞ্চল মাহমুদ, রিফাত, মোস্তাফিজুর রহমান কচি, হানিফ মন্ডল, হারুন রাজু, আহসান হাবিব মামুন, আব্দুল আলিমসহ দর্শনা গণমাধ্যমকর্মীরা পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।
দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসার মো: সাজ্জাদ হোসেন বলেন, আইনবিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় তা করা হবে। সে সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারের উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।
