সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী শনিবার (১৭ অক্টোবর) ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ সম্মেলন চলবে। মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে তাফসির পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী মেরাজুল হক, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী রেজাউল করিম আবরার, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া এবং মাওলানা মীম সুফিয়ান প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব মুফতী শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।
গুগলে আমাদের খবর পেতে
