নালিতাবাড়ীর আড়াইআনী বাজারে মাংস বিক্রির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা না মানায় তিন বিক্রেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. আবু সাঈমের নেতৃত্বে অভিযানকালে বাজারের মাংস বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নির্দেশনা অমান্যের দায়ে তিন মাংস বিক্রেতাকে শনাক্ত এবং পরে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।