Published on
:
1 min read
ঐতিহ্য ও পরম্পরা মেনে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো একাদশী মেলা। দেশ স্বাধীন হওয়ার পরেই শুরু হয়েছিল এই মেলা। তার পরে থেকে গ্রামের মানুষের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে এই মেলার আমেজ। এই মেলাকে ঘিরে মানুষের আবেগ, উৎসাহ ও ঐতিহ্যের বন্ধন আজও অটুট রয়েছে।
