প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ছাত্রদলের স্বাগত মিছিল
রাজশাহী ব্যুরো
- আপডেট সময় : ১০:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (11, 0);aec_lux: 203.88971;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর এবং জনসভা সফল করতে স্বাগত মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল। সোমবার বিকেলে ছাত্রনেতা সুইটের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় নগরীর সিটি কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জনসভার নির্ধারিত স্থান মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এ সময় তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। মিছিল থেকে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া হয়।
পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা ময়দানে পৌঁছালে বিএনপির নেতারা তাঁদের স্বাগত জানান।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সবুর বুলেট, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রদলের সদস্য ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসেম আলী, দুর্গাপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এস এম শাকিব হাসান, চারঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্জয় আহমেদ শান্ত, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামিল, বানেশ্বর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সাকলাইন মোস্তাক রাজন, ধোগরাকুল কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, তাহেরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসিফ মাহমুদ এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন কাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
