তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন বিভিন্ন স্তরের লোকজন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কক্সবাজার জেলা শাখার বর্তমান সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট সহকরী সমিতির আহবায়ক জোবাইর রাসেলের পিতা ও অবসরপ্রাপ্ত সহকারী ভুমি কর্মকর্তা (তহসিলদার) আবদুল গফুর কুতুবী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আবদুল গফুর কুতুবী ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। সোমবার (২৬ অক্টোবর) জোহরের নামাজের পর কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।