সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এ সময় সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি মামলা করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ ও ব্যবহার উপযোগী রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
গুগলে আমাদের খবর পেতে
