নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে যাত্রী বোঝাই একটি বাস ও বালি বোঝাই ট্রাকের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর চারটা দিকে এ দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার শরিফুল হক, জেলা প্রশাসক সুমনি খাতুন ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আহত নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাসবাণী শোনান তারা।
