শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষ থেকে পূজামণ্ডপের আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের সাতটি পূজামণ্ডপে এ অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ধীতপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শেখ মাসুদ আহম্মেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কায়সার আহমেদ মুকুল, শ্রমিক দলের সভাপতি আরিফুর রহমান রানা, কৃষক দল নেতা জামান শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরমান মীর, হিন্দু সম্প্রদায়ের নেতা স্বপন বনিক ও রানা বনিক এবং উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন টুটুলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে দুর্গাপূজার সার্বিক আয়োজন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়।
