সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এ ছাড়া, যারা বাইরে রয়েছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার অথবা শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে, কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
