১৭ অক্টোবর-সিলেটে জাফলংগামী পর্যটকবাহী একটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় বাসে থাকা তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি মালবাহী ট্রাক তাদের বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসটি খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগিতায় আহত সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬
