নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় জমজমাট ওডিআই ক্রিকেট ম্যাচে ইরাক গার্মেন্টস হাউজ একাদশকে ৫৪ রানে পরাজিত করে জয়লাভ করেছে ম্যানস গ্যালারি একাদশ। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় লামা পৌরসভার টি টি অ্যান্ড ডি সি মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইরাক গার্মেন্টস হাউজ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে ম্যানস গ্যালারি একাদশ দুর্দান্ত ব্যাটিং করে ৩৭৩ রান সংগ্রহ করে। এতে প্রতিপক্ষের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।
জবাবে ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামে ইরাক গার্মেন্টস হাউজ একাদশ। দলটি রান তুলতে থাকলেও শেষ পর্যন্ত ৩১৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৪ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যানস গ্যালারি একাদশ।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের সালাউদ্দিন শান্ত ম্যাচসেরা নির্বাচিত হন। এ ছাড়া মো. আনাস সেরা বোলার এবং মো. জাবেদ সেরা ফিল্ডারের পুরস্কার লাভ করেন। অন্যদিকে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ৪ উইকেট শিকারি রিপন রাজ এবং সর্বোচ্চ ৬ উইকেট শিকারি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (খোকা) পুরস্কার গ্রহণ করেন।
ম্যাচ শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মুহাম্মদ সুজন এবং সাংবাদিক নজরুল ইসলাম।
এ সময় খেলোয়াড়রা অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচে উপস্থাপক ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাংবাদিক নজরুল ইসলাম। পাশাপাশি অতিথি হিসেবেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরস্কার গ্রহণ করেন।
স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post লামায় ওডিআই ম্যাচে ৫৪ রানে জয়ী ম্যানস গ্যালারি একাদশ appeared first on Ctgtimes.com.
