
Published on
:
1 min read
জাতীয় সড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আগ্রা-ডানকুনি ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে অন্ডালে। জানা গিয়েছে, সাত ব্যক্তি একটি গাড়িতে চড়ে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সে সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাকি পাঁচজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে ওই সাত যাত্রী কীর্তনের দলের সঙ্গে যুক্ত ছিলেন। মৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
