মোশারাফ গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেছেন, ‘নয়া দিগন্ত সত্যের সাথে লড়াই করছে।’
রোববার (২৫ অক্টোবর) নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ধরে রেখে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়াই একটি সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব। নয়া দিগন্তও সেই লক্ষ্য সামনে রেখে তার পথচলা অব্যাহত রেখেছে।
