বিজ্ঞপ্তি

শীত মৌসুম সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে প্রথম বিজয়ী হিসেবে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস।
ওয়ালটনের বিজ্ঞপ্তি অনুযায়ী, শতরূপার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।
অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্ধারিত পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। শোরুম কর্তৃপক্ষ উপহার ক্রেতার কাছে হস্তান্তর করবেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের প্রচার জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থা ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। সেই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রয়োত্তর সেবা দ্রুত ও সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেইস’ তৈরি করছে ওয়ালটন। এ ব্যবস্থায় গ্রাহকের তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। গ্রাহকদের এ কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।

