দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক এস এম মুন্না মিয়া আর নেই। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টায় রাজধানীর ধানমণ্ডি ক্লিনিকে মাত্র ৪৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মুন্না মিয়া ডায়বেটিকস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার বাদ জোহর বনশ্রী মেরাদিয়া ভুইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসএম মুন্না পেশাগত জীবনে সংস্কৃতি বিটের রিপোর্টার ছিলেন। তিনি মানবকণ্ঠ ছাড়াও দৈনিক আমার দেশ, সমকাল, দেশবাংলা, নয়াশতাব্দীসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটর কাউন্সিল ও বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সদস্য ছিলেন।
