কুষ্টিয়ায় ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট মরমি সাধক ফকির লালন শাহের স্মরণোৎসব। লালন একাডেমি চত্বরে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী লালনমেলা, আলোচনা সভা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। বিভিন্ন স্থান থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। সরেজমিনে দেখা যায়, লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। শ্রমিকেরা কাজ করছেন। পাশাপাশি উৎসব উপলক্ষে বসতে শুরু করেছে বিভিন্ন দোকান। ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে স্মরণোৎসব হবে।