সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন
সিলেট নগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান এবং পূর্বের বাজারদরের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ এই প্রচারণা চালান। সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সভায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, "আজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব অর্থনৈতিক নীতিমালার কারণে বৈশ্বিক এই মহাবিপদের মধ্যেও বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান বিএনপি সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, একটি চিহ্নিত চক্রান্তকারী মহল এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়ে সরকারের জনকল্যাণমুখী ভাবমূর্তি নষ্ট করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতাকর্মীরা জনগণের পাশে থেকে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে পণ্যের দর স্বাভাবিক রাখবেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মাহবুবুল হক চৌধুরী ও মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহদপ্তর সম্পাদক মালেক আহমদ, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহসমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহসাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, নির্বাহী কমিটির সদস্য নুরুল হক রাজু, আব্দুল মুমিন ও মো. হারুন রশীদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহের আহমদ প্রমুখ।
গুগলে আমাদের খবর পেতে
