শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেছেন, বিএনপি সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। তারা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের পটিয়া পৌর সদরের থানার মোড়স্থ শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুর্গাপূজার সপ্তমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, বিগত সময়ে সনাতন সম্প্রদায়ের লোকজনকে আমাদের সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল। আমরা সেই ভুল ভাঙাতে এসেছি। বিএনপি সরকার সবসময় সনাতন সম্প্রদায়ের পক্ষে রয়েছে।
বিজ্ঞাপন
এখনো ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো দুষ্কৃতকারীকে পূজামণ্ডপের আশপাশে দেখতে পেলে ৯৯৯ নম্বরে ফোন দেবেন। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু আপনাদের (সনাতন সম্প্রদায়) দেখতে চট্টগ্রামে আসছেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ও পরে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সনাতন সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবসময় সনাতন সম্প্রদায়ের পাশে থেকেছি।
শারদীয় দুর্গোৎসব আয়োজন কমিটির সভাপতি শ্রী তপন ধরের সভাপতিত্বে এবং জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন পুলক কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, রুপন কান্তি দাশ গুপ্ত, শ্যামল কান্তি দে, দেবাশীষ ধর বাপন, প্রিয়ব্রত দাশ, রিগ্যান নন্দী ও রুপন মিত্র প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এমডিআইএইচ/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
