আর্যবীর সেওয়াগ।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীরের ব্যাটে ঝড় উঠল। অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে ১৪৩ বলে ১৭৩ রান করে সে। মারল ১৯টি চার ও ৮টি ছক্কা। তবে আর্যবীরের দুরন্ত শতরানও দলকে জেতাতে পারল না। ছত্তিশগড়ের ওপেনার রূপেশ যাদব ১২৫ বলে ১৬৭ রান করে দলকে পাঁচ উইকেটে জেতায়। ৪২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ছত্তিশগড়।